২০২৬ সালের ইসলামিক দিবসসমূহ – মুসলিম উৎসব

মুসলিম উৎসব বা ইসলামিক গুরুত্বপূর্ণ দিবসসমূহ (যেমন: ঈদুল ফিতর (রোজার ঈদ) এবং ঈদুল আযহা (কোরবানির ঈদ), শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, রমজান, হজ, ও আশুরা) কেবল আনন্দ-উদযাপন নয়, বরং এগুলো ইসলামি ইবাদত ও নৈতিক শিক্ষার এক গভীর প্রতিফলন।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজান মাসের সিয়াম সাধনার পর আনন্দের সাথে উদযাপিত হয়। ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহৎ আদর্শ শেখায়, যা হজের মাধ্যমে বিশ্ব মুসলিমকে একসূত্রে আবদ্ধ করে।
ইসলামিক দিবস সমূহ ২০২৬
২০২৬ সালের গুরুত্বপূর্ণ মুসলিম উৎসব বা ইসলামি দিবসগুলোর সম্ভাব্য তারিখ নিচে দেওয়া হলো। তবে কিছু ধর্মীয় উৎসবের দিন বা তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে। সবাই আমাদের এই পোস্টে নিয়মিত নজর রাখবেন আমরা সময়মতো ২০২৬ সালে বিভিন্ন ধর্মীয় দিবসের দিন তারিখ আপডেট করে দিব ইনশাআল্লাহ।
০১। শবে মেরাজ কত তারিখে?
উত্তরঃ ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে পবিত্র শবে মেরাজ।
০২। শবে বরাত কত তারিখে?
উত্তরঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার), ০৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে নামাজ।
০৩। ২০২৬ সালে রমজান শুরু কত তারিখে?
উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রোজা রাখার প্রথম দিন।
০৪। জুমাতুল বিদা কত তারিখ?
উত্তরঃ ১৩ মার্চ ২০২৬, শুক্রবার।
০৫। লাইলাতুল কদরের রাত কবে?
উত্তরঃ ১৭ মার্চ, মঙ্গলবার লায়লাতুল কদরের রাত (সম্ভাব্য)।
০৬। ২০২৬ সালে শেষ রোজা কবে?
উত্তরঃ ২০ মার্চ, শুক্রবার শেষ রোজা (সম্ভাব্য)।
০৭। ২০২৬ সালের ঈদুল ফিতর (রোজার ঈদ) কত তারিখে?
উত্তরঃ ২১ মার্চ ২০২৬, শনিবার (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
০৮। আরাফার দিন কবে?
উত্তরঃ ২৬ মে ২০২৬ (মঙ্গলবার)।
০৯। ২০২৬ সালের ঈদুল আজহা (কোরবানির ঈদ) কত তারিখে?
উত্তরঃ ২৭ মে ২০২৬ (বুধবার)।
১০। আরবি বা ইসলামী নববর্ষ ১৪৪৮ কত তারিখে?
উত্তরঃ মহররম মাসের ১ তারিখ অর্থাৎ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার।
১১। আশুরা কবে?
উত্তরঃ ২৬ জুন ২০২৬, শুক্রবার।
১২। ঈদে মিলাদুন্নবী কবে?
উত্তরঃ ২৬ আগস্ট ২০২৬, বুধবার।
মুসলিম উৎসব বা ইসলামিক দিবসসমূহ আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এসব দিনের প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে জীবনে বাস্তবায়ন করাই হোক আমাদের লক্ষ্য।
ট্যাগঃ ইসলামিক দিবসসমূহ, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব গুলো কি কি, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি, মুসলিম উৎসব, ইসলামি দিবস, ধর্মীয় উৎসব, ইসলামিক শিক্ষা।







