ভালোবাসা দিবসের শুভেচ্ছা, স্ট্যাটাস, ছবি ২০২৬

বাংলারব্লগের এর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আরও আনন্দময় করতে আপনার প্রিয়জন বা বন্ধু, স্ত্রী এবং মা-বাবাকে শুভেচ্ছা জানাতে চান? অথবা ফেসবুকে স্ট্যাটাস দিতে চান? এই পোস্টে রয়েছে ৫০টির বেশি রোমান্টিক ও আকর্ষণীয় ভ্যালেন্টাইন’স ডে শুভেচ্ছা বার্তা।
** ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস উদযাপন করা জায়েজ নেই, কারণ এটি রোমান জাহেলি প্রথা বা খ্রিস্টানদের প্রচলন। দয়া করে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা করবেন না এবং করতে দিবেন না। ভালোবাসা আত্মিক, এর কোনো বাহ্যিক রূপ নাই।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা ২০২৬
১। ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 💖
এই দিনে শুধু একটি মানুষ নয়, জীবনের সব সম্পর্কের প্রতি ভালোবাসা আরও গভীর হোক।
মন ভরে উঠুক যত্ন আর বিশ্বাসে।
২। ভালোবাসা ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে।🌹
৩। এই বিশেষ দিনে থাকুক শুধু ভালোবাসা আর হাসি – শুভ ভালোবাসা দিবস! 💕
৪। ভালোবাসা দিবস মানে শুধু গোলাপ বা উপহার নয়, বরং হৃদয়ের গভীর থেকে বলা কিছু না বলা অনুভূতি। এই বিশেষ দিনে ভালোবাসা ছুঁয়ে যাক আপনার জীবনকে।
৫। অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস।
Happy Valentine’s Day
৬। আমি তোমাকে আমার জীবনে পেয়ে খুব খুশি। শুভ ভ্যালেন্টাইন ডে প্রিয়তম!
৭। আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গে। 💖
৮। যে ভালোবাসা নীরবে পাশে থাকে, দুঃখে শক্তি দেয় আর সুখে হাসি বাড়ায়–সেই ভালোবাসায় ভরে উঠুক আপনার প্রতিটি দিন। শুভ ভালোবাসা দিবস।
৯। ভালোবাসা মানে ছোট ছোট মুহূর্তগুলো ভাগাভাগি করা। শুভ ভালোবাসা দিবস! 💌
১০। শুধু আজকের দিনটি নয়, আমাদের ভালোবাসা তো প্রতিদিনের। তবুও এই বিশেষ দিনে আরেকবার তোমাকে মনে করিয়ে দিতে চাই–আমি তোমায় ভালোবাসি। 💞
ভালোবাসা দিবসের রোমান্টিক স্ট্যাটাস
১১। ভালোবাসা দিবসে শুধু এটুকুই চাই,
তোমার হাতটা যেন সব সময় আমার পাশে থাকে।
ঠিক যেমন আজও আছে। ❤️
১২। ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না, তুমি আছো বলেই প্রতিটা দিন আমার ভালোবাসার দিন।💖
১৩। যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম তোমার কানে,
চুপি চুপি বলতাম আমি।
Happy Valentine’s Day 🎉
১৪। যদি ভালোবাসা কোনো গল্প হয়, তবে সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা তুমি। 💌
১৫। আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে ভ্যালেন্টাইন ডে’র শুভেচ্ছা। 🫶🏻💓
১৬। তুমি পাশে থাকলে সময় থেমে যেতে চায়, আর মনটা শান্ত হয়ে যায়। শুভ ভালোবাসা দিবস। 🌸
১৭। মনের ঘড়িতে বাজছে অ্যালার্ম,
হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়,
ভালোবাসি তোমায়। 🥰
ভালোবাসা দিবসের শুভেচ্ছা 🎉
১৮। ভালোবাসা শুধু আজ নয়, থাকুক সারাজীবন—শুভ ভালোবাসা দিবস! 💞
১৯। গোলাপ যেমন সুন্দর, ভালোবাসাও তেমনি।
আমাদের ভালোবাসা আজীবন গোলাপের সুবাস হয়ে হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ুক।
২০। পৃথিবীর সব কোলাহলের মাঝে তোমার নামটাই আমার সবচেয়ে প্রিয় শব্দ। শুভ ভালোবাসা দিবস। 🌷
Valentine Day Wishes
২১। শুভ ভালোবাসা দিবস, আমার ভালোবাসা।
তুমি আমার জীবনে আসার পর থেকে সব রঙ যেন আরও উজ্জ্বল হয়ে গেছে। ❤️
২২। তুমি শুধু আমার গার্লফ্রেন্ড নও, তুমি আমার শান্তি। এই ভালোবাসা দিবসে তোমার জন্য রইল অনেক ভালোবাসা। 🌹
২৩। আজকের দিনের ভালোবাসার জন্য আমি সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না,
শুধু বলতে চাই সারাজীবন তোমাকে এইভাবে ভালোবেসে যাবো।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমার ভালোবাসা! 💖
২৪। ভালোবাসা দিবসের আনন্দ হোক অসীম।🌷
২৫। ১৪ ফেব্রুয়ারি মানেই ভালোবাসা, যত্ন আর আবেগ। এই বিশেষ দিনে রইল শুভকামনা।
২৬। ১৪ ফেব্রুয়ারির উষ্ণতায় মন ভরে উঠুক,
সম্পর্কগুলো হোক আরও সুন্দর।
শুভ ভালোবাসা দিবস।
২৭। হয়তো হাতের ওপর হাত রাখা হয়নি, তবু আমার হৃদয়টা শুধুই তোমার। সেখানে তোমার ছাড়া আর কারও স্থান নেই। হৃদয়ের কেন্দ্রজুড়ে আছো কেবল তুমি–শুধু তুমি।
২৮। তুমি আমার ঠোঁটের হাসি,
তুমিই আমার ভালোবাসা,
তুমি আমার ভ্যালেন্টাইন।
শুভ ভালোবাসা দিবস মাই লাভ!
২৯। আজ রাগ, অভিমান, সব ভুলে যাও, শুধু আনন্দ আর ভালোবাসা নাও। 🫶🏻💌
৩০। ভালোবাসা শুধু ফেব্রুয়ারির ১৪ তারিখে আসে না, এটা প্রতিদিনের অনুভূতি।
মজার কিছু ভালোবাসা দিবসের স্ট্যাটাস
১। ভালোবাসা দিবসে উপহার বড় না হলেও চলবে, মনটা বড় হলেই যথেষ্ট।😅
২। শুভ ভালোবাসা দিবস! আজকে “ভালোবাসি” বলা ফ্রি, কিন্তু চকলেট চাইলে খরচ লাগবে। 😜
৩। প্রিয় প্রপোজ করলে আজকেই করো,
কারণ আমি ১৪ ফেব্রুয়ারিতে কাউকে ফেরাই না। 🤪
৪। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাই আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাদাম, বুটওয়ালা সেজে পার্কে যামু। 😎
৫। ভ্যালেন্টাইনস সপ্তাহ
৭ ফেব্রুয়ারি গোলাপ ডে
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে
৯ ফেব্রুয়ারি চকলেট ডে
১০ ফেব্রুয়ারি টেডি ডে
১১ ফেব্রুয়ারি প্রমিস ডে
১২ ফেব্রুয়ারি হাগ ডে
১৩ ফেব্রুয়ারি কিস ডে
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা ডে
১৫ ফেব্রুয়ারি টাকা পয়সা সব শেষ, বাঁশ ডে।
৬। শুভ ভালোবাসা দিবস! আজ ভালোবাসা দাও, কাল বিল নিও। 😜
৭। আগামি ১৪ ফেব্রুয়ারি 💔
সারাদিন বৃষ্টি হোক 🌧️
মেকাপ দুয়ে ব্রেকআপ হোক ..!! 🙂
আমিন 🤲
৮। আজকে প্রেম করো, কাল থেকে আবার পড়াশোনা/কাজ কইরো 😜
শুভ ভালোবাসা দিবস!
৯। শুভ ভালোবাসা দিবস! আজ রাগ করলে জরিমানা, হাসলে বোনাস 😜
১০। শুভ ভালোবাসা দিবস! ভালোবাসা থাকুক, কিন্তু বিল যেন সমান ভাগে হয়। 🤣
১১। ১৪ই ফেব্রুয়ারিতে বয়ফ্রেন্ড ভাড়া লাগলে ইনবক্সে নক দিয়েন👌
৮০% ডিস্কাউন্ট চলছে 😏
১১। ভাবতাছি ১৪ই ফেব্রুয়ারি একটা ফার্মেসি দিবো, সমাজ সেবায় নিয়োজিত হবো!🙂
Valobasha Dibosh Caption Bangla
১। তুমি আমার সেই কবিতা, যা আমি প্রতিদিন নতুন করে পড়ি।
২। মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার
মাঝে শুধুই তুমি!
Happy Valentine’s DAY
৩। জীবনটা ছিল যেন আলোহীন এক নিঃসঙ্গ দ্বীপ। তুমি এসে আলো জ্বালালে, ভালোবাসায় ভরিয়ে দিলে। যেভাবে তুমি আমার হৃদয়কে পূর্ণ করেছ, ঠিক তেমনই প্রশান্তি ছড়িয়ে পড়ুক তোমার সমস্ত অন্তরজুড়ে।
শুভ ভালোবাসা দিবস।
৪। কৃষ্ণচূড়া রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তােমার প্রেমে মজেছি।
৫। তুমি আমার আজকের দিন, তুমিই আমার কাল। ভালোবাসা দিবস হোক তোমার-আমার অনন্তকাল।
স্ত্রীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা
১। সুপ্রিয় স্ত্রী, যদি তুমি পাশে থাকো, মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে।
অনেক অনেক ভালোবাসি💌
হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
২। শুভ ভালোবাসা দিবস, আমার জীবনসঙ্গিনী।
তুমি শুধু আমার স্ত্রী নও,
তুমি আমার শান্তি, আমার শক্তি আর আমার সবকিছু।
৩। তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ।
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাবো যতদিন বাঁচবো।
আজ বললাম ও সারা জীবন বলবো।
ওগো ভালোবাসি তোমায় আমি।
** হ্যাপি ভ্যালেনটাইন ডে **
৪। অনেক দামী উপহার হয়তো দিতে পারিনি,
কিন্তু আমার ভালোবাসা তোমার কাছে অমূল্য—আমি তা জানি।
এভাবেই যত্ন করে রেখো, আগলে রেখো।
ভালোবাসি, প্রিয়। 💖💝
৫। তুমি আমার জীবনের ভালোবাসা। তোমাকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ।
৬। সব বই পড়া একদিন শেষ হবে,
কিন্তু শেষ হবে না আমাদের ভালোবাসার গল্প। তুমি আমার চিরকালের সঙ্গী—সব সময় পাশে থেকো।
সুখে-দুঃখে একসঙ্গে জীবনটা পাড়ি দেব।
এই নশ্বর পৃথিবীতে সুখী হতে আর কী চাই বলো!
এই বিশেষ দিনে শুভকামনা রইল🌹
৭। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমার সাথে ভাগ করে নেওয়াটাই আমার সবচেয়ে বড় সুখ। শুভ ভালোবাসা দিবস, আমার ভালোবাসা।
৮। ভালোবাসা মানে যত্ন,
ধৈর্য আর বোঝাপড়া—সবকিছুই আমি তোমার কাছ থেকে পেয়েছি।
শুভ ভালোবাসা দিবস।
৯। তুমি আমার ঘর, আমার ভরসা, আমার শান্ত ঠিকানা।
এই ভালোবাসা দিবসে তোমার জন্য রইল গভীর ভালোবাসা।
১০। আজকের দিনে তোমার চোখে একটু বেশি হাসি দেখতে চাই–কারণ সেই হাসির কারণ হতে পারাটাই আমার আনন্দ। 🌷
বন্ধুর জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা
১। শুভ ভালোবাসা দিবস, বন্ধু!
তোর মতো একজন সৎ আর ভরসার মানুষ পাশে পাওয়াটাই অনেক বড় সৌভাগ্য।
২। ভালোবাসা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। এই দিনে তোর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
৩। বন্ধু মানে যে নিঃশব্দে পাশে থাকে,
তুই ঠিক তেমনই একজন।
আজকের দিনে রইল শুভেচ্ছা।
৪। জীবনের পথে এমন একজন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের। আজকের দিনে তোর জন্য রইল শুভকামনা।
৫। বন্ধুত্বের সম্পর্কটাই সবচেয়ে সহজ আর সবচেয়ে শক্ত।
এই বিশ্বাসেই শুভেচ্ছা রইল বন্ধু।
মা-বাবার জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা
১। প্রিয় মা-বাবা আপনাদের নিঃস্বার্থ ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা দিবসে আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 💌
২। পৃথিবীর সব সম্পর্ক বদলালেও আপনাদের ভালোবাসা অটুট থাকে–এই ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞ।
৩। পৃথিবীর সব ভালোবাসার শুরুটা মা/বাবা তোমার হাত ধরেই। এই ভালোবাসা দিবসে আপনার জন্য রইল অন্তর থেকে শুভেচ্ছা।
৪। জীবনের প্রতিটি ধাপে নীরবে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ ভালোবাসা দিবস, আমার সবচেয়ে প্রিয় মানুষ দু’জন।
৫। মা–বাবা, আপনারাই আমার প্রথম ভালোবাসা, প্রথম আশ্রয়। এই দিনে আপনাদের জানাই গভীর সম্মান।
৬। ভালোবাসা দিবসে শুধু এটুকুই বলি, আপনাদের অনেক ভালোবাসি। সবসময়। 💖
ভালোবাসা দিবসের উক্তি
১। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, সর্বদা একই ব্যক্তির সাথে। – মিগনন ম্যাকলাফলিন
২। রোদ ছাড়া একটি ফুল ফুটতে পারে না, তেমনি ভালোবাসা ছাড়া কোনও মানুষ বাঁচাতে পারে না। – মাক্স মুলার
৩। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে – হুমায়ূন আহমেদ
৪। একজন সত্যিকারের প্রেমিক তার ভালোবাসার প্রতি সর্বদা ঋণ অনুভব করে। – রাল্ফ ওয়াশিংটন সকম্যান
৫। কারও কাছে গভীরভাবে ভালবাসা আপনাকে শক্তি দেয় আবার কাউকে গভীরভাবে ভালবাসা আপনাকে সাহস দেয়। – লাওৎসি
ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক স্ট্যাটাস
১। ভালোবাসা দিবস একদিনের জন্য নয়, প্রতিটি দিনই হোক হালাল ভালোবাসায়।
২। হে আল্লাহ, আমাদের ভালোবাসাকে আপনার সন্তুষ্টির ওপর প্রতিষ্ঠিত করুন, যাতে তা জান্নাত পর্যন্ত স্থায়ী হয়।
৩। দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা চিরস্থায়ী।
৪। পবিত্র কুরআন ও সুন্নাহ হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর নিদর্শন। হারাম সম্পর্কে নয়, হালাল সম্পর্কে আবদ্ধ হোন।
৫। যে ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেটাই প্রকৃত ভালোবাসা।
৬। প্রকৃত ভালোবাসা হলো সেই ভালোবাসা, যা হালাল পথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা ছবি ২০২৬







Valentine’s Day Wishes Videos
এখানে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এনিমেশন ভিডিও গুলো দেখতে পারবেন। এইগুলো ইউটিউব ভিডিও, আপনারা চাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে সবার সাথে শেয়ার করতে পারবেন।
| চ্যানেলর নাম | ভিডিও দেখুন |
| ভিডিও ০১ – Studious 31 | দেখুন |
| ভিডিও ০২ – WishesMsg | দেখুন |
| ভিডিও ০৩ – Vivora Creations | দেখুন |
| ভিডিও ০৪ – ShanVasanth’s | দেখুন |
| ভিডিও ০৫ – Wish You Dear | দেখুন |
| ভিডিও ০৬ – Muhammad Hanif | দেখুন |
| ভিডিও ০৭ – Zillu | দেখুন |
| ভিডিও ০৮ – Words Just for You | দেখুন |
| রিল ০১ – Ruchira Recipes | দেখুন |
| রিল ০২ – Ashwin’s World | দেখুন |
| রিল ০৩ – TPAIrequestAdda | দেখুন |
| রিল ০৪ – Smile with Tanvi | দেখুন |
শেষকথা
ভালোবাসা হোক আল্লাহর সন্তুষ্টির পথে, হালাল ও পবিত্র সম্পর্কের মাধ্যমে। আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক ভরে উঠুক রহমত, বরকত ও তাকওয়ায়। 🤲
ট্যাগঃ Happy Valentine’s Day 2026 Wishes in Bengali, ভালোবাসা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের পিক, ভালোবাসা দিবসের শুভেচ্ছা পিক, ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস।


